অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন দখল চেষ্টার অভিযোগ
বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন- বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনে (বিএএসএ) অস্থিরতা ও পাল্টাপাল্টি কমিটি গঠনের ঘটনা ঘটেছে। সংগঠনের গঠনতন্ত্র না মেনে একতরফা কমিটি ঘোষণা এবং মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিয়াম ফাউন্ডেশনে কর্মকর্তাদের নেমপ্লেট পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। বর্তমান কমিটির পক্ষ থেকে নতুন এ কমিটিকে ‘অসাংবিধানিক’ ও ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করা হয়েছে। ....




